শনিবার,

২৮ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২৮ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হলো চীনা সাহিত্য-আবৃত্তি প্রতিযোগিতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৮, ২৮ নভেম্বর ২০২৬

Google News
মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হলো চীনা সাহিত্য-আবৃত্তি প্রতিযোগিতা

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে দেশটির মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনা সাহিত্য-আবৃত্তি প্রতিযোগিতার ১৫তম আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চীনা ভাষা শেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি এবং চীন ও মঙ্গোলিয়ার তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের লক্ষ্যে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে মঙ্গোলিয়ায় অবস্থিত চীনা দূতাবাস এবং মঙ্গোলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।

প্রতিযোগিতায় মঙ্গোলিয়ার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪০টি পরিবেশনা জমা পড়ে। এর মধ্যে ৩০টি পরিবেশনা চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগীরা চীনা ভাষায় নিজেদের দক্ষতা তুলে ধরতে দেশটির বিখ্যাত ধ্রুপদি সাহিত্যকর্ম আবৃত্তি করেন।

প্রতিযোগিতার পুরো আয়োজনজুড়ে ছিল সাহিত্য ও সংস্কৃতির আবহ। অংশগ্রহণকারীরা স্পষ্ট উচ্চারণ, সাবলীল উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং আবেগঘন পরিবেশনার মাধ্যমে চীনা সাহিত্যের কালজয়ী রচনাগুলোকে প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকদের মতে, দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতা চীন ও মঙ্গোলিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখে আসছে। এর মাধ্যমে দুই দেশের তরুণ প্রজন্ম একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানতে, তা উপলব্ধি করতে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের