শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬,

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬,

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

যৌথ চিকিৎসা মিশনে ভারতে চীনা চিকিৎসক দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭, ২৭ নভেম্বর ২০২৬

Google News
যৌথ চিকিৎসা মিশনে ভারতে চীনা চিকিৎসক দল

যৌথ চিকিৎসা মিশনের অংশ হিসেবে এক সপ্তাহের সফরে ভারতে গেছেন চীনের একদল চিকিৎসক। এ সফরের লক্ষ্য দুই দেশের চিকিৎসকদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়ানো, চিকিৎসাবিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করা। সোমবার নয়াদিল্লিতে চীনা দূতাবাস ও ইন্ডিয়া-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।

চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট সুন সুয়েছিংয়ের নেতৃত্বে দলটি এ সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদ ও বেঙ্গালুরু সফর করবে। এ সফরের মধ্য দিয়ে চিকিৎসাখাতে দুই দেশের পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে ভারতীয় চিকিৎসক দ্বারকানাথ কোটনিসের মানবিক অবদান। ১৯৩৮ সালে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধযুদ্ধের সময় আহত সেনাদের চিকিৎসা ও চীনের মানুষের সেবায় পাঠানো চিকিৎসক দলের সদস্য ছিলেন তিনি।

১৯৪২ সালে চীনেই মারা যান চিকিৎসক কোটনিস। তার আত্মত্যাগ ও মানবিকসেবা আজও আন্তর্জাতিক মানবতাবাদ এবং চীন-ভারত বন্ধুত্বের প্রতীক হয়ে আছে বলে জানান সুন সুয়েছিং।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের