বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ বাংলাদেশ, বিশ্বে কততম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৫, ২৫ নভেম্বর ২০২৬

Google News
পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ বাংলাদেশ, বিশ্বে কততম

বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এ সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশের সুযোগ পান। অন্যদিকে ১১৫টি গন্তব্যে যেতে আগাম ভিসা নিতে হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।

আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।

তবে আর্টন ক্যাপিটলের সূচক ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি এক নয়। ফলে দুই প্রতিষ্ঠানের তালিকায় একই দেশের পাসপোর্টের অবস্থানেও পার্থক্য দেখা যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের