বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৬, ২৫ নভেম্বর ২০২৬

Google News
২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। ২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের