মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫০, ২৪ নভেম্বর ২০২৬

Google News
কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া, এক নারী ও তার শিশু আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে দু জন নারী ও পুরুষ রয়েছে। আহত অপর দুই যাত্রীকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যানচলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের