মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৬, ২৪ নভেম্বর ২০২৬

Google News
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে একই প্রতিষ্ঠানের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, বিশেষ পুলিশ সুপার মাসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের