কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে বৈশ্বিক জনসম্পদে রূপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রী বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (এসএএমআর)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসএএমআরের মান উদ্ভাবন বিভাগের উপ-প্রধান সুন ওয়েই বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক মানদণ্ড ব্যবস্থার কাঠামো উন্নত করতে সংস্থাটি সক্রিয়ভাবে কাজ করছে।‘
তিনি বলেন, ‘শীর্ষস্থানীয় কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে এসএএমআর ৯টি মৌলিক ও সাধারণ আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে। এসব মানদণ্ডে তথ্য ব্যবস্থাপনা, মানুষ ও কম্পিউটারের পারস্পরিক যোগাযোগ, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।‘
এ ছাড়া স্মার্ট সিটি ও বুদ্ধিমান উৎপাদনসহ বিভিন্নখাতে ব্যবহারের জন্য ৪৯টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে ১৫টি কারিগরি মানদণ্ডবিষয়ক সংস্থার কার্যক্রম সমন্বয় করেছে এসএএমআর, জানান এই কর্মকর্তা।
খাত-ভিত্তিক প্রয়োগের এসব মানদণ্ড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক ও মানসম্মত ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাম্প্রতিক বছরগুলোতে স্মার্ট উৎপাদন, স্মার্ট সিটি, স্মার্ট লজিস্টিকস এবং স্মার্ট পানি ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ খাতে আন্তর্জাতিক মানদণ্ড উন্নয়নের কার্যক্রম সম্প্রসারণ করেছে এসএএমআর। এ ক্ষেত্রে চীনের বিস্তৃত প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্র এবং পরিপক্ব শিল্প অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে।
সুন ওয়েই বলেন, ‘বিভিন্ন শিল্পে প্রয়োগ-ভিত্তিক মানদণ্ড তৈরিতে চীনের পরিকল্পিত উদ্যোগ আন্তর্জাতিকভাবে আরও ব্যাপক ব্যবহারের জন্য কারিগরি মানদণ্ড ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বাস্তব অর্থনীতির উন্নয়ন এবং সবার অংশগ্রহণে ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।‘
সংস্থাটির মতে, জেনারেটিভ এআই পরিচালনা ও নিয়ন্ত্রণের ঝুঁকি মোকাবিলায় এটিই বিশ্বের প্রথম আন্তর্জাতিক মানদণ্ডবিষয়ক প্রস্তাব। বৈশ্বিক পর্যায়ে ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঐকমত্য গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম

