বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারি ও বিতর্কের রেশ কাটিয়ে পুনরায় পদে ফেরার পরেই বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এনভিডিয়ার সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেনসেন হুয়াংয়ের প্রতি নিজের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করতেই মাস্ক এই সাক্ষাৎ করেন এবং এ সময় তাঁর সঙ্গে তাঁর দুই সন্তানও উপস্থিত ছিল।
মাল্টি-ট্রিলিয়ন ডলারের এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে সম্প্রতি একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। বিশেষ করে এক চীনা গুপ্তচরের সঙ্গে তাঁর কথিত পরকীয়া সম্পর্কের বিষয়টি সামনে আসায় ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়ে তিনি সম্প্রতি পদত্যাগ করেছিলেন। তবে নাটকীয়ভাবে কয়েক দিন আগেই তিনি পুনরায় এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরে আসেন। হুয়াংয়ের এই প্রত্যাবর্তনের পরপরই তাঁর পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এনভিডিয়া সদর দপ্তরে হাজির হন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।
এই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগকারী, বিইপি রিসার্চের প্রতিষ্ঠাতা এবং এনভিডিয়ার দীর্ঘদিনের শেয়ারহোল্ডার বেন পুলাডিয়ান। তাঁর শেয়ার করা ছবিতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের সঙ্গে ইলন মাস্ক এবং তাঁর দুই সন্তানকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। এই সাক্ষাৎকে ‘এক দশকের বন্ধুত্ব’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
চীনা গুপ্তচরের সঙ্গে কথিত সম্পর্কের কেলেঙ্কারিকে কেন্দ্র করে জেনসেন হুয়াং যখন তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন, তখন থেকেই ইলন মাস্ক প্রকাশ্যে তাঁকে সমর্থন দিয়ে আসছিলেন। এনভিডিয়াতে হুয়াংয়ের পুনর্বহালের পক্ষে অবস্থান নিয়ে মাস্ক এর আগে সতর্ক করে বলেছিলেন, জেনসেন হুয়াংকে ছাড়া এনভিডিয়া তাদের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ব্যবসায়িক চুক্তিগুলো হারাতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
রেডিওটুডে নিউজ/আনাম

