বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬,

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান, দুই শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪০, ২৫ নভেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান, দুই শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের মিসিসিপি উপকূলে একটি বিমান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সেসনা ২১০ মডেলের বিমানটি মিসিসিপির পাসকাগৌলা এবং হর্ন দ্বীপের মধ্যবর্তী সাগরে বিধ্বস্ত হয়।

কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস জানিয়েছেন, মৃত অবস্থায় উদ্ধার করা দুই শিশুর একজনের বয়স ৮ এবং অপরজনের বয়স ১০ বছর।

স্থানীয় সময় দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানায়, তারা একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

খবর পেয়ে কোস্টগার্ড ও অন্যান্য সংস্থা উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর প্রাথমিক অবস্থায় উদ্ধারকারীরা পানিতে তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র‍্যাফট ভাসতে দেখেন। পরবর্তীতে পানিতে ভাসমান বিমানটির ভেতর থেকেই ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। নিউ অরলিন্সের সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির যাত্রীরা লুইজিয়ানার ভেনিসে ছুটি কাটিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

কোস্টগার্ডের মোবাইল এরিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট বলেছেন, এটি (মরদেহ উদ্ধার) আমাদের প্রত্যাশিত ছিল না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে আমরা বিমানে থাকা যাত্রীদের মরদেহ উদ্ধার এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ ফ্লোরিডায় আরেকটি ছোট বিমান প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়েছিল, যাতে পাইলটসহ বিমানে থাকা ৯ আরোহীর সবাই প্রাণ হারান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের