রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

চোটে দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুশফিকের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৬, ২১ নভেম্বর ২০২৬

Google News
চোটে দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুশফিকের

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু টেস্টেই দেখা যায় মুশফিকুর রহিমকে।

 কিন্তু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের শেষ ম্যাচটিই খেলা হচ্ছে না মুশফিকের। কুঁচকির চোটে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। ফলে শেষ হয়ে গেল তার দক্ষিণ আফ্রিকা সফরও।

আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব) আজ জানিয়েছে, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে এমআরআই করানোর পর তার চোট ধরা পড়ে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, দ্রুত বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন মুশফিকের। তিনি বলেছেন, ‘প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাঁ কুঁচকির অংশে তীব্র ব্যথার কথা জানিয়েছিল।

টেস্ট শেষে তার এমআরআই করানো হয়। পরীক্ষার ফলে শ্রোণিচক্রের (মানবদেহের উদর এবং ঊরুর মাঝে অবস্থিত অস্থিময় কাঠামো) হাড়ের আশপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। চোটের কারণে সৃষ্ট চাপ সামাল দিতে এবং পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে তার অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। সে কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি মুশফিক।

প্রথম ইনিংসে প্রথম বলেই ০ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করে ৬২ বলে করেন ২২ রান। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের