রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভিন্ন রুট নির্ধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৪, ২৮ নভেম্বর ২০২৬

Google News
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভিন্ন রুট নির্ধারণ

যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে খুলনায় মালিক-শ্রমিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গোপালগঞ্জ ও বাগেরহাটে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

জানা যায়, ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতার আশংকায় আপাতত খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের