শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬,

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬,

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৮, ২৭ নভেম্বর ২০২৬

Google News
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য নথিভুক্ত করা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪, খুলনা বিভাগে ১০৬, বরিশাল বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৪৩, রংপুর বিভাগে ২৮ এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬০১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৫২৭ জনের মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের