মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৮ মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৯, ১০ নভেম্বর ২০২৬

Google News
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৮ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ৫৬৫ জন। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২০৬, বরিশালে ২১১, খুলনায় ২২০, রাজশাহী ২২৯, রংপুর বিভাগে ৭১, ময়মনসিংহে ৭৩ ও সিলেটে ২০ জন ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের