বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

Radio Today News

হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৯, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৯, ৪ নভেম্বর ২০২৬

Google News
হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।

গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ আট হাজার ৬৩৪ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের