বুধবার,

২৮ অক্টোবর ২০২৬,

১৩ কার্তিক ১৪৩৩

বুধবার,

২৮ অক্টোবর ২০২৬,

১৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৭, ২৭ অক্টোবর ২০২৬

Google News
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন।
 
এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের