মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই

 চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ১৪:২৪, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৪, ১০ নভেম্বর ২০২৬

Google News
হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে আপিল করেননি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। তাই এই স্বৈরশাসক দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। 

চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে দণ্ডপ্রাপ্ত হন আর সেই দণ্ডের পরিমাণ যদি কমপক্ষে ২ বছর হয়; তাহলে তার পাসপোর্ট ইস্যু হবে না।’

আমিনুল ইসলাম ব্যাখ্যা করেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের