মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ১০ নভেম্বর ২০২৬

Google News
ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে দুটি এবং সিটি কলেজের পাশ থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে পৃথক স্থান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর থেকে উদ্ধার করা ককটেলের সঙ্গে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও পেয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব সমকালকে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। পরে তাঁরা ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

ককটেলের সঙ্গে একটি চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।

এদিকে দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশেও দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের