শনিবার,

২৮ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২৮ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, মাত্রা ৬.৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২৮ নভেম্বর ২০২৬

Google News
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, মাত্রা ৬.৭

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সন্ধ্যায় অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৮৮ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট।

সংস্থাটির তথ্য অনুযায়ী, রাশিয়ার কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। প্রাথমিক হিসাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের