শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নিখোঁজের ২৪ দিন পর পুকুরে মিলল নারীর মরদেহ

রেডিওটুডে প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ২২ মার্চ ২০২৩

আপডেট: ১২:০৬, ২২ মার্চ ২০২৩

Google News
নিখোঁজের ২৪ দিন পর পুকুরে মিলল নারীর মরদেহ

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে নিখোঁজের ২৪ দিন পর এক নারীর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের বান্না গ্রামে বাড়ির পাশে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার বান্না গ্রামের মৃত আলম শাহার স্ত্রী শাহানাজ বেগম (৫৩)।

পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি শাহানাজ নিখোঁজ হন। এ ঘটনায় শাহানাজের ভাইয়ের ছেলে মো. আলামিন উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন স্থানীয় শাহজাহান মিয়ার ছেলে আক্তার মিয়া (৪৬) ও আলি আফছার মিয়ার ছেলে মিঠু মিয়া (৪৫)। মাছ ধরার একপর্যায়ে তারা একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভারী কিছু দেখতে পান। এ সময় তারা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুল হাসান জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে পুকুর থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536