মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

২৩ জুন ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ১৯ জুন ২০২১

Google News
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘোষণা

দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। এ উপলক্ষ্যে কর্মসূচী ঘোষণা করেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৮ জুন) সকালে তার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচীর ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, ২৩ জুন সূর্যোদয়ের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিৃকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

বিকেল তিনটায় আওয়ামী লীহ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিত যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হবে এবং বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচী গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে যথাযথভাবে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না। ঘরোয়াভাবে সীমিত আকারের অনুষ্ঠানে কাটছাঁট করতে হয়েছে।

আওয়ামী লীগের সকল শাখা সংগঠনগুলোকে বিশেষ করে মহানগর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের