হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১২ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

একদিনে আরও ৪ শিশুর মৃত্য

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ জুন ২০২৬

আপডেট: ১৯:১২, ২৬ জুন ২০২৬

Google News
হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় ১০৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহজনক—উভয় মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের