হাম উপসর্গে আর পাঁচ শিশুর মৃত্যু, হাজারের বেশি নতুন করে আক্রান্ত

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হাম উপসর্গে আর পাঁচ শিশুর মৃত্যু, হাজারের বেশি নতুন করে আক্রান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৭, ২০ জুলাই ২০২৬

Google News
হাম উপসর্গে আর পাঁচ শিশুর মৃত্যু, হাজারের বেশি নতুন করে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯২২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৭ জন, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৫৩২ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের