গণমাধ্যম তোষামদি করুক, সেটা আমরা চাই না: মির্জা ফখরুল

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৪ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

গণমাধ্যম তোষামদি করুক, সেটা আমরা চাই না: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৯, ১৯ জুলাই ২০২৬

Google News
গণমাধ্যম তোষামদি করুক, সেটা আমরা চাই না: মির্জা ফখরুল

গণমাধ্যম যেন তোষামদির সংস্কৃতিতে না জড়ায়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কেন জানি জাতিগতভাবে আমরা তোষামোদি থেকে বেরিয়ে আসতে পারছি না। গণমাধ্যম তোষামদি করুক, সেটা আমরা চাই না।’

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই শহিদ সাংবাদিকদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘শহিদদের স্বজনেরা যখন আমাদের সামনে দাঁড়ান, তখন নিজেদের খুব অপরাধী মনে হয়। শহিদ সাংবাদিকদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। তাদের পরিবারের কষ্ট লাঘবে দ্রুত কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা ছিল।’

একাত্তরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরে যারা এ দেশের দায়িত্ব নিয়েছিল, তারা নির্লজ্জভাবে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই শহিদ সাংবাদিকদের পরিবারের পাশে সংগঠনটি সব সময় থাকবে।’

এসময় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই শহিদ সাংবাদিকদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের