দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না: রিজভী

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৪ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ১৯ জুলাই ২০২৬

Google News
দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ (রোববার, ১৯ জুলাই) ইসি সচিবালয়ে দলের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়ে জানান, দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না।

রোববার বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে এ হিসাব জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’

এবছরও দলের প্রতিনিধি হিসেবে তিনি কমিশনে এসে হিসাব জমা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। নির্বাচনে অংশ নেবে বা নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়।’

অন্য কোনো রাজনৈতিক দল কী বলছে, তা বিএনপির দেখার বিষয় নয় বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের