হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৪ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ৮ আগস্ট ২০২৬

Google News
হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে দুজন এবং হাম উপসর্গ নিয়ে আরও দুজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত হয় ৬৭৭ জনের রোগীর মধ্যে। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৯ জন। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৪০ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ১৩ হাজার ২০০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের