শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গাজা অভিযানে এখন পর্যন্ত নিহত ৬০০ ইসরায়েলি সেনা

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১ এপ্রিল ২০২৪

Google News
গাজা অভিযানে এখন পর্যন্ত নিহত ৬০০ ইসরায়েলি সেনা

গাজায় অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ২০ বছর বয়সী ওই সেনার নাম নাদাভ কোহেন। গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়েছে প্রায় ৬ মাস। গাজায় অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি সেনা প্রাণ হরিয়েছে। 

সোমবার (১ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে সেনা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত ৬০০ সেনা নিহত হয়েছে। 

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- অঞ্চলটিতে গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮২ জনে। এই সময়ের মধ্যে আইডিএফের হামলায় আহত হয়েছে আরও অন্তত ৭৫ হাজার ২৯৮ জন ফিলিস্তিনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536