শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ৫ ডিসেম্বর ২০২৪

Google News
আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা

ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার এই ঘোষণা দেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গরুর মাংস খাওয়াসংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তাঁরা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন-খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তাঁরা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। 

আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদিপশু সংরক্ষণ আইন (আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট) ২০২১ অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536