বুধবার, জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন’ শীর্ষক আলোচনাসভায়, চীনা প্রতিনিধি ‘গ্লোবাল গভর্ন্যান্স ফ্রেন্ডস গ্রুপ’-এর পক্ষে একটি যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন গুরুতর চাপের মুখে রয়েছে, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য ধ্বংসাত্মক ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, সার্বভৌম সমতা আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি।
জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি সুন লেই বিবৃতিতে আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থা আবারও অস্থিরতা ও অনিশ্চয়তার মুখোমুখি; বিভিন্ন অঞ্চলে সংঘাত অব্যাহত রয়েছে, একতরফাবাদ ও শক্তির রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে, এবং বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা বাড়ছে, যার ফলে ঝুঁকিও ক্রমাগত বাড়ছে।
চীনা প্রতিনিধি তাঁর বক্তব্যে চার-দফা প্রস্তাব তুলে ধরেন: প্রথমত, জাতিসংঘ সনদের কর্তৃত্ব ও আন্তর্জাতিক আইনের শাসনে অবিচল থাকতে হবে; দ্বিতীয়ত, সার্বভৌম সমতা বজায় রেখে, আন্তর্জাতিক নিয়মের সমান ও অভিন্ন প্রয়োগ নিশ্চিত করতে হবে; তৃতীয়ত, বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের নীতি অনুসরণ করতে হবে এবং আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগের বিরোধিতা করতে হবে; চতুর্থত, সময়ের বিকাশের চাহিদা পূরণে, নতুন নতুন ক্ষেত্রে বৈশ্বিক শাসনব্যবস্থা আরও জোরদার করতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

