রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৯ মাসে ৭০ রকেট মহাকাশে পাঠালো চীন!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩১, ৪ অক্টোবর ২০২৬

Google News
৯ মাসে ৭০ রকেট মহাকাশে পাঠালো চীন!

চলতি বছরের প্রথম নয় মাসে রেকর্ড সংখ্যক ৭০টি রকেট উৎক্ষেপণ মিশন সম্পন্ন করেছে চীন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

বাণিজ্যিকভাবে উৎপাদন বৃদ্ধি, উন্নত পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে স্যাটেলাইট সেবার পরিধি বাড়িয়ে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে দেশটির মহাকাশ খাত।

শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই সফলভাবে ১০টি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে ‘প্যালাস-১’ রকেটটি প্রথমবারের মতো সফল উড্ডয়নের মাধ্যমে চীনের বাণিজ্যিক উৎক্ষেপণ বহরে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি, বেসরকারি উদ্যোগে তৈরি ‘চুছুয়ে-২ই’ এবং ‘গ্র্যাভিটি-১’ রকেটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

একাধিক স্যাটেলাইটের সমন্বয়ে গঠিত এসব মেগা নেটওয়ার্ক দ্রুত গড়ে তুলতে রকেট নির্মাতাদের ওপর ঘনঘন রকেট সরবরাহের চাপ তৈরি হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ‘লিচিয়ান-১ ওয়াই১৮’ রকেটটি একাই ৯টি স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে দেয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536