রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৮ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৮ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩২, ২২ নভেম্বর ২০২৬

Google News
১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বাংলাদেশে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী ফয়সাল দস্তগীর সম্প্রতি রিটটি দায়ের করেন।

নতুন আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে কমিটি গঠন করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।

সেই সাথে, অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে একটি স্বাধীন কমিটি গঠন করে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে।

এর মধ্যেই অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ এই ধরনের নীতিমালা কার্যকর করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের