বেইজিংয়ে বিশ্ব শিশু দিবস এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত জাতীয় শিশু কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এর মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মতামত প্রকাশ এবং ভবিষ্যৎ গঠনে শিশুদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। একই সঙ্গে এ বছর ইউনিসেফের প্রতিষ্ঠার ৮০ বছর পূর্ণ হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

