সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হিমালয়ের ভূমিধসের ঘটনা খতিয়ে দেখতে নেপাল গেলেন চীনা বিজ্ঞানীদের একটি দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৭, ৫ অক্টোবর ২০২৬

Google News
হিমালয়ের ভূমিধসের ঘটনা খতিয়ে দেখতে নেপাল গেলেন চীনা বিজ্ঞানীদের একটি দল

হিমালয় ৮•২৬ চরম ভূতাত্ত্বিক দুর্যোগবিষয়ক চীনের জরুরি আন্তঃসীমান্ত বৈজ্ঞানিক অভিযান দল’, ছেংতু থেকে নেপালের উদ্দেশে যাত্রা করে। এই অভিযানে ডজনখানেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা-প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক গবেষক অংশ নিচ্ছেন। তাঁরা হিমালয়ে সাম্প্রতিক ভূমিধসের ঘটনা খতিয়ে দেখবেন।

চলতি বছরের ২৬ আগস্ট, নেপালের উত্তর সীমান্ত অঞ্চলে ভূমিধসের ঘটনায় ব্যাপক হতাহত হয়। দুর্যোগের উত্স নেপালের অভ্যন্তরে অবস্থিত হলেও, চীনের সিচাংয়ের গিরোং সীমান্ত বন্দর প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়। একপাক্ষিক তদন্তে দুর্যোগের সম্পূর্ণ চিত্র পুনর্গঠন করা কঠিন হওয়ায়, নেপালে ঘটনাস্থলে গিয়ে উত্স অনুসন্ধান করা দুর্যোগের সম্পূর্ণ চেইন পুনর্গঠনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে ওঠে। 

এই বৈজ্ঞানিক অভিযানে ড্রোন আকাশ-জরিপ, হেলিকপ্টার সমীক্ষা, ইত্যাদি প্রযুক্তিগত উপায় সমন্বিতভাবে ব্যবহার করা হবে, যা দুর্যোগ-শৃঙ্খলের সম্পূর্ণ প্রক্রিয়া বিশ্লেষণ, এবং গিরোং সীমান্ত বন্দরের পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের জন্য দৃঢ় বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করবে। সূত্র: সিএমজি
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536