মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চীনের সর্ববৃহৎ উভচর বিমান ‘এজি৬০০ কুংলোং’-এর সফল অগ্নিনির্বাপণ অভিযান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩১, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩১, ৬ অক্টোবর ২০২৬

Google News
চীনের সর্ববৃহৎ উভচর বিমান ‘এজি৬০০ কুংলোং’-এর সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সম্পন্ন করলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের বৃহত্তম উভচর বিমান ‘এজি৬০০ খুনলোং’। সোমবার এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এই তথ্য নিশ্চিত করেছে।

গত চার মাস ধরে বিমানটি এই অঞ্চলে আকাশপথে জরুরি সেবা এবং দাবানল প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত ছিল। এই মেয়াদে এজি৬০০ বিমানটি মোট ৩৫টি ফরেস্ট পেট্রল বা বন টহল ফ্লাইট পরিচালনা করেছে, যার মাধ্যমে ১০০ ঘণ্টা নিরাপদ ফ্লাইট টাইম এবং প্রায় ৩৯০ টন পানি বর্ষণ রেকর্ড করা হয়েছে।

এই কার্যক্রমে বিমানটি ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রেটার খিনকান পর্বতমালা অঞ্চলে আয়োজিত বন আগুন মহড়ায় অংশ নেয়। সেখানে এটি আকাশ ও ভূমির যৌথ সমন্বিত প্রচেষ্টা এবং গাছের চূড়ার আগুন নিয়ন্ত্রণের মতো জটিল ও তীব্র অগ্নিনির্বাপণ অভিযান সফলভাবে পরিচালনা করে।

স্বল্প উচ্চতা ও গতিতে ওড়ার ক্ষমতা, বিশাল পানি ধারণক্ষমতা এবং দুর্দান্ত কৌশলগত চালচলনের সুবাদে বিমানটি বনের জটিল পরিবেশে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আগুন নেভানোর ক্ষেত্রে এর অসাধারণ সক্ষমতার প্রমাণ দিয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536