মাছের পুষ্টিগুণ অনেক। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় অনেকেই মাছ রাখেন। মাছের তরকারি বা মাছ খাওয়ার পর দুধ খেতে অনেকেই নিষেধ করেন। কারণ তারা মনে করেন মাছ খাওয়ার পর দুধ খেলে ক্ষতি হতে পারে। প্রশ্ন হলো- মাছের তরকারি খাওয়ার পর দুধ খাওয়া কি ঠিক?
বিশেষজ্ঞরা মনে করেন, কারো যদি মাছ বা দুধে অ্যালার্জি থাকে, তাহলে সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি না থাকলে ক্ষতি হওয়ার কারণ নেই।
কেউ কেউ মাছ রান্নায় দই বা দুধ ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলেন, এমনটা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুধ, দই বা অন্যান্য দুগ্ধজাত খাবারের সঙ্গে মাছ খেলে হজমের সমস্যা হতে পারে। এছাড়া পেটে ফোলাভাব, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি হতে পারে। হতে পারে ত্বকে সংক্রমণ, সাদা দাগের মতো সমস্যাও।
রেডিওটুডে নিউজ/আনাম

