ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি সরাসরি অস্বীকার করে বলেছে, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার (৩ জুন) দাবি করেছে তারা। তাদের দাবি, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল।
এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, ‘ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে।’
নৌবাহিনী আরও জানায়, তারা অঞ্চলে ‘মার্কিন-জায়নবাদী’ তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম