কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ২১ জুন ২০২৬

আপডেট: ১৯:০২, ২১ জুন ২০২৬

Google News
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। 

তারা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গাছবাড়ি এলাকার মাঝতালুক গ্রামের আহসান মিয়ার ছেলে জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের জিবলা উদ্দিন ও জসিম উদ্দিন এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের আব্দুন নুরের ছেলে আব্দুল কাদির।

পরিবারের বরাত দিয়ে ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সমকালকে জানান, নিহতদের চারজন তার এলাকার। অপরজন পাশের ইউনিয়নের। 

তিনি বলেন, শনিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, আরেকজন ভারতীয় নাগরিক। 

এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের