খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শনিবার,

২০ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২০ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪২, ১৯ জুন ২০২৬

Google News
খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভেচকি গ্রামে এই  ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই সহোদর মায়ের সঙ্গে খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যায় বাড়ির পাশে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় দুই ভাই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের