তেলের দাম কমে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

বুধবার,

১৭ জুন ২০২৬,

৩ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৭ জুন ২০২৬,

৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

তেলের দাম কমে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৩, ১৭ জুন ২০২৬

Google News
তেলের দাম কমে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্ব জ্বালানি বাজারে চরম অস্থিরতা ও দাম ঊর্ধ্বমুখী ছিল। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘ তিন মাস অবরুদ্ধ থাকায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়, যার ফলে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, ইরান পুনরায় তেল রপ্তানি শুরু করলে তা বৈশ্বিক চাহিদার প্রায় ২ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিকের মতে, এটি বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করলেও নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ ছাড় পাওয়া এবং এর স্থায়িত্ব নির্ভর করছে অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তির ওপর।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। যদিও চুক্তিটির বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে এই সংবাদের প্রভাবেই তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই মূলত দামের এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের