আসন্ন ড্রাগন বোট উৎসব উপলক্ষে চীনে সীমান্ত পারাপার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন (এনআইএ)।
মঙ্গলবার প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, উৎসবের ছুটির সময় দেশজুড়ে দৈনিক গড় সীমান্ত প্রবেশ ও প্রস্থানের সংখ্যা প্রায় ২২ লাখে পৌঁছাতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি।
এনআইএ’র তথ্য অনুযায়ী, ছুটির সময় কোনো কোনো দিনে সীমান্ত পারাপারের সংখ্যা ২৩ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে, যা হবে এ সময়ের সর্বোচ্চ দৈনিক যাত্রী চলাচল।
চীনা চান্দ্র পঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিনে পালিত হয় ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল। এ বছর উৎসবটি পালিত হবে ১৯ জুন এবং সরকারি ছুটি চলবে ১৯ থেকে ২১ জুন পর্যন্ত।
রেডিওটুডে নিউজ/আনাম

