সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

বুধবার,

১৭ জুন ২০২৬,

৩ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৭ জুন ২০২৬,

৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৯, ১৭ জুন ২০২৬

Google News
সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

প্রত্নতাত্ত্বিক স্থানের সুরক্ষা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রথম ধাপে আঞ্চলিক পর্যায়ের পাঁচটি প্রত্নতাত্ত্বিক পার্কের উদ্বোধন করেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাং।

উদ্বোধন হওয়া এই পাঁচটি বিশেষ স্থানের মধ্যে রয়েছে মধ্য সিচাংয়ে আবিষ্কৃত প্রথম নব্যপ্রস্তরযুগীয় প্রাচীন ঐতিহ্যবাহী স্থান।

আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য ব্যুরোর কর্মকর্তা সুন তান এই উদ্যোগ সম্পর্কে বলেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রত্নস্থলগুলোর সুরক্ষা, শিক্ষামূলক সফর, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সার্বিক পাবলিক সুবিধার অবকাঠামো নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখবে সিচাং।

চীনের কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে সিচাংয়ের সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পোতালা প্রাসাদের তালপাতার পাণ্ডুলিপিসহ অন্যান্য প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ ও ব্যবহারের একটি বিশেষ প্রকল্পে চীন সরকার ইতোমধ্যে ১১ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ করেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের