আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে যাঁর অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। পারিবারিক চিকিৎসার খরচ আজ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকুন। আপনি আজ একটি কৃতিত্বের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
মিথুন রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে আপনার মেধাকে ব্যবহার করুন। টিভি দেখে বা মোবাইল চালিয়ে অত্যধিক সময় অতিবাহিত করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের হাসি-খুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদের মধ্যে ত্রুটি খোঁজার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে আত্মীয়দের কাছে সমালোচিত হতে পারেন। তাই, নিজেকে সংযত করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার অহঙ্কারী মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। আপনি আজ বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি বোঝানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার ভাই এবং বোনেরা আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে আপনি অবশ্যই কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও হঠাৎ করেই অফিসের কোনও কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ওজন কমানোর প্রতি নজর দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শিশুদের সঙ্গে আজ আপনি কিছুটা সময় কাটাতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ধনু রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও পুরনো বিনিয়োগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ সৃজনশীল চাকরির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। অতীতে পরিচিত কারোর সঙ্গে আজ আপনার যোগাযোগ হতে পারে যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করলে আপনি ভালো ফলাফল পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো না। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বাবা-মায়ের সঙ্গে আপনি আজ কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। একটি বহু প্রতীক্ষিত স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় আপনি হতাশ হতে পারেন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আপনি আজ কোনও অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তা সম্ভব হবে না। যার ফলে তিনি রেগে যেতে পারেন। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

