আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ বাবা-মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে।
বৃষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আজ আপনি বিনিয়োগ করতে পারেন। আপনার বন্ধুরা আজ আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু ভালো পরামর্শ দেবেন। কোনও কাজে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা আইটি সেক্টরে চাকরি করছেন তাঁরা আজ বিদেশ থেকে ভালো ডাক পেতে পারেন। কোথাও সফরের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
মিথুন রাশি: আপনার একগুঁয়ে মনোভাবকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
কর্কট রাশি: আপনার কোনও কাজ করে দেওয়ার জন্য অন্য কাউকে চাপ দেবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাঁর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবন সুখের হবে।
সিংহ রাশি: আপনি আজ একটি খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে অত্যন্ত রেগে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনাকে বিরক্ত করতে পারে। কোনও উত্তেজনার কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত আচরণ করুন। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
তুলা রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার রাগকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে অত্যন্ত রেগে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ কোনও নতুন দায়িত্ব গ্রহণ করলেও সেটি আপনার প্রত্যাশা পূরণ করবে না। পরিবারের সব থেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
ধনু রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার আজ আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার কোনও অর্জিত দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। যার বলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। এই রাশির পড়ুয়ারা তাঁদের মূল্যবান সময় আজ নষ্ট করতে পারে। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
মীন রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর বলে আপনার মন ভালো হয়ে যাবে। জমি-সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে অবশ্যই পুনর্মূল্যায়ন করুন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আপনি আজ একটি দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

