সংযুক্ত আরব আমিরাতের দুবাই এমিরেটস রোডে ট্রাকের সঙ্গে মিনিবাসের ধাক্কায় সাতজন নিহত ও ৯ জন আহত হয়েছে। সোমবার (৮ জুন) ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে হঠাৎ থেমে গিয়েছিল। বাসচালকের অমনোযোগীর কারণে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় মিনিবাসটি। দুর্ঘটনায় আহত পাঁচজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানিয়েছেন, আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

