ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংযমের আহ্বান উপেক্ষা করে ইরানের ওপর পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন। আল জাজিরার রিপোর্টার মোহাম্মদ ভ্যাল তেহরান থেকে এ তথ্য জানায়। তিনি জানান, তিনি তেহরানে অবস্থানকালে বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই ধরনের বিস্ফোরণ ইসফাহান ও তাবরিজ শহরেও শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এর অর্থ হলো, ইসরায়েল রাতের বেলায় ইরানের হামলার জবাবে পাল্টা অভিযান শুরু করেছে। এই পরিস্থিতি নিয়ে ইরান সতর্ক করে বলেছিল, এমন হামলা হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও আঘাত অব্যাহত রাখবে।
এর আগে ইরান জানিয়েছিল, তারা উত্তর ইসরায়েলের দিকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে পরবর্তী ধাপে আরও বড় বা ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে কি না, কিংবা ইরান নতুন করে পাল্টা জবাব দেবে কি না—তা এখনো স্পষ্ট নয়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংঘাতের কেন্দ্রে রয়েছে লেবানন। ইরান জানিয়েছে, তারা এই হামলা চালিয়েছে মূলত ইসরায়েলের লেবাননে চলমান সামরিক অভিযান এবং বিশেষ করে দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় হামলার প্রতিক্রিয়ায়।
রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষকে সংযম দেখাতে চাপ দিচ্ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলে ইরানের হামলার জবাব না দেওয়ার অনুরোধ করেছিলেন বলে দাবি করা হয়।
তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে, সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং ইরানের বিরুদ্ধে উত্তেজনা আরও বাড়িয়েছে।
পরিস্থিতি কী দিকে যাবে তা এখনো অনিশ্চিত। তবে ধারণা করা হচ্ছে, এই সংঘাত আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হবে না, বরং আরও দীর্ঘায়িত ও বিস্তৃত হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

