ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

 ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ৭ জুন ২০২৬

Google News
 ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে 

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফুটবলারদের সম্মতি ছাড়াই একটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাদের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ দলের কয়েকজন তারকা ফুটবলার।

রোববার (৭ জুন) ফ্রান্সের শীর্ষ ক্রীড়া দৈনিক লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে জাতীয় দলের পাঁচ তারকা—কিলিয়ান এমবাপে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে ছবিগুলো জুয়া প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যবহার করা হবে। বিষয়টি সামনে আসার পর সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক এমবাপ্পে ও তরুণ ফরোয়ার্ড চেরকি।

টি প্রথমবার নয়। ২০২২ সালেও খেলোয়াড়দের চিত্রস্বত্ব (ইমেজ রাইটস) নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এমবাপ্পে। পরে ২০২৩ সালে খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে এফএফএফ নতুন একটি চুক্তিতে পৌঁছায়। বর্তমান ঘটনাকে সেই চুক্তির শর্ত ভঙ্গের সম্ভাব্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।  

জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন এমবাপে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা জুয়া এবং অস্বাস্থ্যকর খাবারের ব্র্যান্ডগুলোর প্রচারণার বিপক্ষে। আমরা যে এলাকায় বড় হয়েছি, সেখানে এই জুয়া অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে। আমি নিজে এমন ভুক্তভোগীদের চিনি।’

এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফুটবলারদের যুক্ত করা হলে তরুণদের কাছে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

তবে ফরাসি ফুটবল ফেডারেশনের দাবি, বিদ্যমান চুক্তির বিধান অনুসারেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। যদিও চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক ও ফেডারেশন সভাপতির মধ্যে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের