নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

সোমবার,

০৮ জুন ২০২৬,

২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোমবার,

০৮ জুন ২০২৬,

২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৮, ৮ জুন ২০২৬

আপডেট: ১৯:২৯, ৮ জুন ২০২৬

Google News
নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে পরিচালক পদে রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত।

আজ সোমবার (৮ জুন) নতুন বোর্ডপ্রধান তামিম ইকবাল বরাবর পদত্যাগপত্র জমা দেন বগুড়ার এই ক্রীড়া সংগঠক। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যাবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেন।

মীর সীমান্ত ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে।  

পদত্যাগপত্রে মীর সীমান্ত লিখেছেন, ‘বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছি।

তবে আমার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।’

মীর সীমান্ত আরো উল্লেখ করেছেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির (তামিম ইকবাল) প্রতি অনুরোধ জানিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের