বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজ

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭, ৭ জুন ২০২৬

Google News
বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন আজ। রোববার (৭ জুন) রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা শেষে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন সামনে রেখে গতকাল বিকেল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে। ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। 

এর আগে, গত বছর অক্টোবরের নির্বাচনের সময় আমিনুল ইসলাম ছিলেন বোর্ড সভাপতির দায়িত্বে, এবার অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগের নির্বাচনটা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছিল। 

গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের চোখে পড়ার মতো আর কোনো পার্থক্য নেই। বিসিবির নির্বাচন সেবারও একপেশে হয়েছে, সরকারি হস্তক্ষেপের অভিযোগে ছিল প্রশ্নবিদ্ধ। আজকের আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচনও তার ব্যতিক্রম নয়। 

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হবেন। অর্থাৎ আজকের নির্বাচনে ১৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে  ১২ জন আর ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, অধিনায়ক, সার্ভিসেস) থেকে নির্বাচিত হন ১ জন পরিচালক।

এবার ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালজ সিরাজউদ্দিন মো.আলমগীর।

ক্যাটাগরি-১ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হলেও সব বিভাগের ক্ষেত্রে বন্টন সমান নয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হন দুজন করে পরিচালক। আর রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে নির্বাচিত হন একজন করে। 

তবে ক্লাব ক্যাটাগরিতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি। ১২ পরিচালক পদের বিপরীতে ১৮ থেকে কমে প্রার্থী এখন ১৬ জন। এর মধ্যে বেশির ভাগই নির্বাচনের আগেই বোর্ডে বসা নিশ্চিত করেছেন। নির্বাচনটা তাদের জন্যও তাই হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতা মাত্র।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের