দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রী

সোমবার,

১৫ জুন ২০২৬,

১ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৫ জুন ২০২৬,

১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১০, ১৫ জুন ২০২৬

Google News
দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রী

দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রদান করে অর্থমন্ত্রীর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো দলীয় লোক থাকবে। ফ্যামিলি কার্ডের মনিটরিংয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবে।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে এসব কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের টাকা কোনোভাবেই যাতে পরিবারের পুরুষের কাছে না যায়, সেটিও কঠোরভাবে নজরদারি করা হবে।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ প্রকল্প দেশের দরিদ্র পরিবারের জীবনযাপনের মানোন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়া হবে বাজেটের চ্যালেঞ্জ।

এবারের বাজেট যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে লক্ষ্যে বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়, ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন ২০২৬ চূড়ান্তকরণ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ এর খসড়া পর্যালোচনা ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, এম.পি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  ফারজানা শারমীন, এম.পি, ও  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী  জনাব  মীর  শাহে আলম, এম.পি এবং  সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের