কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

সোমবার,

১৫ জুন ২০২৬,

১ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৫ জুন ২০২৬,

১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৪, ১৫ জুন ২০২৬

Google News
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করে। 

আজ প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করা হয়।

এই মামলায় মোট আসামি পাঁচজন। এর মধ্যে পলাতক আছেন চার আসামি। পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের