পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটক করা হয়েছে। পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কেউ তাদের নাম জানাতে চাননি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
পুলিশ সদরদপ্তরের এক ঊধ্বর্তন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার।
রেডিওটুডে নিউজ/আনাম

